দূর হতে ডেকেছিলে মোরে
বলেছিলে নেবে আপন করে
কাছে এসে—
যত দেখি তোমার ঐ কোমল আঁখি
মনে হয় তারো আছে ভাষা
কথা কহিতেও চায় তারা
বলে,পাশে আছি,পাশে থাকবো মোরা।
যত দেখি তোমার ঐ পুষ্পসম মন,
করি নিবেদন
মন আজি মোর চাহে কিছু দিতে
চাহে কিছু নিতে।
বলেছিলে মোরে–কভু নাহি যাব দূরে
তোমায় নিঃস্ব করে।
বিশ্বাস করে তোমায়
পুষ্পমালা দিলাম তোমার গলে
তোমার হৃদয় অতলে–
অাজ কেবল সাঁতরে ফিরি আমি।
কিন্তু কোথায় তার শেষ
চারিদিকে থৈ থৈ পানি
চোখের নিমেষে।
ক্রূর হাসি হেসে বলেছিলে মোরে নির্বোধ
বলেছিলে কোন অতলে খুঁজেছো মোর প্রেমরত্ন
তুমি তো হবেনা কভু জয়ী
আমি যে ছলনাময়ী।
অবাক আমি যে তুমি হাত দু‘টো ধরে
এত কাছে এসে,দোলা দিয়ে মনে
বসিয়েছিলে হৃদয় সিংহাসনে…….
সে তুমি আজ দূরে ঠেলে দিয়ে মোরে
চলে গেলে মোর সমাধি করে
বুঝিনি তো আগে তুমি যে নারী
সব নিতে পারো কাড়ি
ছলনার শেষে চোখের নিমেষে
কোথায় মিলিয়ে গেলে তুমি-কোন দেশে?
সব দিয়ে আজ আমি নিঃস্ব,আমি নির্বাক
চারিদিকে কেবল ভাঙ্গনের ডাক
অাজ আমি শান্ত,জীবন অনন্ত
পথিক আমি,চলেছি যে জীবন পথে
মহাযাত্রার রথে
তবু কেন চাই বারবার পিছ ফিরে
কে যেন ডাকছে আমায় চারপাশ ঘিরে।
–সুলতান মাহমুদ