আমরা অনেকেই নেট ইউজ করি। কিন্তু নেট এ আমাদের কাজ বড়ই গতানুগতিক হয়ে যাচ্ছে দিনেদিনে। নেট ইউজারদের একটি বড় অংশই হল টিনএজ ছেলেমেয়েরা। দুঃখজনক হলেও সত্যি, অনেকের কাছে ইন্টারনেট মানেই ফেসবুকে স্ট্যাটাস আপডেট করা আর ইয়াহুতে চ্যাট করা। আমি অনেকেকেই সাইবার ক্যাফেতে টাকা খরচ করে এইসব করতে দেখেছি। আজ আমি আপনাদের সামনে নেট এর কিছু সুন্দর কিন্তু এদেশে কম জনপ্রিয় সার্ভিস এর কথা বলব। সবগুলো সার্ভিসই কিন্তু ফ্রি (যদিও প্রো সার্ভিস আছে কিন্তু ফ্রি একাউন্ট দিয়েই ভাল কাজ চলে যায়)।
*টুইটারঃ বাইরের দেশ গুলোতে তুমুল জনপ্রিয় কিন্তু আমাদের দেশে টেকি ছাড়া আর সবার মাঝে প্রায় অপরিচিত একটি সার্ভিস এর নাম হল টুইটার। এটি একটি মাইক্রো ব্লগিং সার্ভিস। জীবনের ছোট ছোট ঘটনাগুলো যেগুলো ফেসবুকে লেখা যায় না তা অন্যের সাথে শেয়ার করার জন্যই টুইটার এর জন্ম। যাদের চ্যাট ছাড়া অন্যদের সাথে যোগাযোগ করার ইচ্ছা আছে কিন্তু ব্লগ লেখার সময় বা সুযোগ নেই তাদের জন্য টুইটার। এখানে আপনি অন্যদের সাথে @ রিপ্লাই এর মাধ্যমে কথা বলতে পারবেন। ব্যক্তিগত বার্তা আদান প্রদান করতে পারবেন। এমনকি এই মুহূর্তে আলোচনার ট্রেন্ডিং টপিক কি তাও জানতে পারবেন। এক কথায় খুবই সুন্দর একটি সার্ভিস। ২০০৬ সালে যাত্রা শুরু করা সাইটটি বর্তমানে বিশ্বের অন্যতম বেশি হিট পাওয়া সাইট।
Continue reading →
0.000000
0.000000