আগ্রহ জিনিসটা ভাল কিনা জানি না।সজ্ঞানেই হোক আর ভুল করেই হোক,আমি যে রাজ্যে প্রবেশ করেছি তার প্রবেশদ্বার সদা খোলা থাকলেও বাহির হবার কোন উপায় নাই।বাহির থেকে ভিতরটা দেখতে যত সুন্দর ঠিক তেমনি ভেতর থেকে দেখতেও।ভেতরে ঢুকে দেখি,দ্বীপ শিখার আলোতে চারিদিক আলোকিত হলেও কোথায় যেন অন্ধকারের আবরণে ঢাকা।বেঁচে থাকা আজ দায়মাত্র।চোখ খুললে চারিদিকে ঝাপসা আলো।আর চোখ বন্ধ করলে সামনে ভেসে ওঠে চিরচেনা এক মানচিত্র।হাতের ডাইনে রাস্তা,একটু পরে ছোট্ট একটা ব্রিজ,পাশেই কোন এক বাড়িতে ছোট্ট ঘরে জানালার পাশে দাঁড়ানো ছোট্ট একটা প্রতিচ্ছবি।তোমার চুলগুলো এলোমেলো,খনিকটা চোখের উপর।সামনে তুমি তোমার পিছনে সূর্য।কে বেশি সুন্দর?তুমি না সূর্য?দিনের আলো শেষে সূর্য প্রদীপ দপ করে নিভে যাবে,কিন্তু তখনও যে তুমি সুন্দর,ভয়ংকর সুন্দর।একটু চোখ তুলে তাকাও না,দেখি।
-সুলতান মাহমুদ



RSS - Posts








