আমি স্বপ্ন দেখি অবাধ্য সাহস নিয়ে,
আমি স্বপ্ন দেখি জেগে থেকে,
আমি স্বপ্ন দেখি অনুভূতির সীমানা পেরিয়ে,
আমি স্বপ্ন দেখি সমাজের রীতিনীতি এড়িয়ে,
আমি স্বপ্ন দেখি সাহসের সীমান্তে দাঁড়িয়ে।
আমি স্বপ্ন দেখি কবিতা লেখার-
আমি স্বপ্ন দেখি তোমাকে দেখে কবি হবার।
আমি স্বপ্ন দেখি রংতুলির ছোপ ছোপ রঙে তোমার ছবি আঁকার,
আমি স্বপ্ন দেখি আকাশ ছুঁয়ে দেখার,
আমি স্বপ্ন দেখি ধানের শীষে টোকা দিয়ে শিশির ঝরাবার,
আমি স্বপ্ন দেখি নদীতীরে দাঁড়িয়ে তোমার দু‘টি হাত ধরার।
-সুলতান মাহমুদ



RSS - Posts








