তুমি কি আমার চেনা?
আমার আপন কেউ?
নাকি মনের মাঝে ছুঁয়ে যাওয়া,
ছোট্ট একটা ঢেউ?
তুমি কি খোলা বাতায়নে,
শিরশির হাওয়া–
নাকি আমার হৃদয় মাঝে কেবল
ছোট্ট একটা চাওয়া।
তুমি কি আমার নিঃশ্বাস
আমার স্পন্দন–
নাকি আমার প্রশ্বাস
আমার ক্রন্দন?
তুমি কি সেই
যাকে আমি খুঁজি
তোমাকেই দেখি শুধু
যখনই চোখ বুঁজি।
আমি জানি তুমি কেউ নও
কিচ্ছু নও
শুধু একটা ছায়া–
বৃথায় শুধু তোমার প্রতি
আমার এত মায়া।
–সুলতান মাহমুদ



RSS - Posts








