ভোরের আলোয় জাগিয়ে তোল
তোমার মনের কুঁড়ি,
সাঁঝের আঁধারে ভাসিয়ে দাও
তোমার জীবন তরী।
ইচ্ছেগুলো ছড়িয়ে দাও
সন্ধ্যা আকাশের তারায় তারায়
স্বপ্ন গুলো সত্য কর
পাখির ডাকের ছড়ায় ছড়ায়।
মনের মাঝে যত আশা
লুকিয়ে থাকা ভালবাসা,
ছড়িয়ে দাও নীল আকাশে
মেঘের ভেলার কাছে।
—–সুলতান মাহমুদ।



RSS - Posts








